প্রকাশিত:
১৮ জানুয়ারী, ২০২৬

রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
বিএনপির চেয়ারম্যান বলেন, ‘জুলাই যোদ্ধাদের সাহসী ভূমিকার কারণেই ফ্যাসিবাদী শাসক দেশ ছেড়ে পালিয়েছে।’
তারেক রহমান বলেন, ‘চব্বিশের আন্দোলন কোন ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। এটা ছিল অধিকার আদায়ে জনগণের আন্দোলন। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থে ব্যবহার করতে চায় তাদের সম্পর্কে সচেতন হওয়া জরুরি।’
মতবিনিময় সভায় প্রায় ১৪শ শহীদ ও আহত পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়।