প্রকাশিত:
৩১ জানুয়ারী, ২০২৬
.jpg&w=3840&q=75)
পুরো অ্যাশেজ সিরিজজুড়ে ইনজুরির সাথে লড়াই করা কামিন্স বিশ্বকাপের আগে ফিট হতে ব্যর্থ হওয়ায় তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে বাঁ-হাতি পেসার বেন ডুয়ারশিসকে। এছাড়া বিগ ব্যাশ লিগে অফ-ফর্মের কারণে ম্যাট শর্টকে বাদ দিয়ে স্কোয়াডে ডাকা হয়েছে ব্যাটার ম্যাথু রেনশকে।
নির্বাচক টনি ডোডমেইড বলেন, "প্যাটের সেরে উঠতে আরও কিছুটা সময় লাগবে। তাঁর পরিবর্তে আমরা বেন ডুয়ারশিসকে বেছে নিয়েছি। বেনের গতি এবং সুইংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাটিং ও দারুণ ফিল্ডিং করার ক্ষমতা আমাদের দলকে ভারসাম্য দেবে।"
উপমহাদেশের কন্ডিশন বিবেচনায় অস্ট্রেলিয়া এবার স্পিন বিভাগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। অ্যাডাম জাম্পার সাথে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন বাঁ-হাতি ম্যাট কুনেমান ও কুপার কনোলি। এছাড়া অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল পার্ট-টাইম স্পিনার হিসেবে বড় ভূমিকা পালন করবেন।
মিচেল মার্শের নেতৃত্বে অস্ট্রেলিয়া দল আগামী ১১ ফেব্রুয়ারি কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডুয়ারশিস, ক্যামেরন গ্রিন, ন্যাথান এলিস, জোস হ্যাজেলউড, ট্রাভিস হেড, জস ইংলিস, ম্যাট কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু রেনশ, মার্কাস স্টোয়নিস ও অ্যাডাম জাম্পা।