news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

খেলা

বিসিবির প্রধান নির্বাচক পদ ছাড়ছেন লিপু, ফেরার দৌড়ে হাবিবুল বাশার

Next.js logo

প্রকাশিত:

১৮ ফেব্রুয়ারি, ২০২৬

নিউজটি শেয়ার করুন:

নাঈমা জামান স্বর্নালী: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচকের পদে পরিবর্তনের জোর সম্ভাবনা দেখা দিয়েছে। বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আর এই দায়িত্বে থাকতে আগ্রহী নন। অন্যদিকে, তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন।

Thumbnail for বিসিবির প্রধান নির্বাচক পদ ছাড়ছেন লিপু, ফেরার দৌড়ে হাবিবুল বাশার
ইনকিলাব

২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি দুই বছরের চুক্তিতে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। সেই হিসেবে চলতি ফেব্রুয়ারি মাসেই তাঁর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। বিসিবি তাঁর মেয়াদ আরও বাড়াতে আগ্রহী হলেও লিপু নিজেই আর থাকতে চান না। গত ৫ ফেব্রুয়ারি তিনি বিসিবিকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের অনাগ্রহের কথা জানিয়েছেন।

 

মূলত পারিবারিক ব্যস্ততা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতির কারণেই তিনি দীর্ঘমেয়াদে আর থাকতে চাচ্ছেন না। তবে বোর্ড চাইলে আগামী ডিসেম্বর পর্যন্ত আপদকালীন সময়ের জন্য কাজ করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

 

লিপুর সম্ভাব্য বিদায়ের খবরে বিসিবি নতুন প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশার সুমনের কথা ভাবছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগ থেকে ইতিমধ্যে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাঁকে এই পদের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে।

 

হাবিবুল বাশার বর্তমানে বিসিবির নারী উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত পুরুষ জাতীয় দলের নির্বাচক প্যানেলে ছিলেন। প্রধান নির্বাচক পদের প্রস্তাব পাওয়ার পর বাশার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি। তবে তিনি দায়িত্ব নেওয়ার ব্যাপারে ইতিবাচক এবং বিসিবির কাছে কিছুটা সময় চেয়েছেন।

 

বিসিবির বর্তমান নির্বাচক প্যানেলে লিপুর সঙ্গে রয়েছেন হান্নান সরকার ও আবদুর রাজ্জাক। লিপুর মেয়াদ শেষ হওয়ার পর বিসিবি সম্ভবত এই মাসেই নতুন প্রধান নির্বাচকের নাম ঘোষণা করবে। যদি হাবিবুল বাশার রাজি হন, তবে ঘরের মাঠে আসন্ন সিরিজগুলোর আগেই নতুন নির্বাচক প্যানেল কাজ শুরু করবে।

 

ক্রিকেট বিশ্লেষকদের মতে, হাবিবুল বাশারের পূর্ব অভিজ্ঞতা তাঁকে এই পদের জন্য যোগ্য দাবিদার করে তুলেছে। তবে লিপুর মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের বিদায় বিসিবির জন্য একটি বড় শূন্যতা তৈরি করবে।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

বিসিবির প্রধান নির্বাচক পদ ছাড়ছেন লিপু, ফেরার দৌড়ে হাবিবুল বাশার