news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

খেলা

ক্রীড়াবিদদের শিক্ষাবৃত্তি ও ভাতা দিচ্ছে সরকার: আবেদনের শেষ সময় ৭ মার্চ

Next.js logo

প্রকাশিত:

২৩ ফেব্রুয়ারী, ২০২৬

নিউজটি শেয়ার করুন:

নাঈমা জামান স্বর্নালী: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ‘জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন’ ২০২৫-২৬ অর্থবছরের জন্য বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। মূলত কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন এবং অসুস্থ বা অসচ্ছল ক্রীড়াবিদদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Thumbnail for ক্রীড়াবিদদের শিক্ষাবৃত্তি ও ভাতা দিচ্ছে সরকার: আবেদনের শেষ সময় ৭ মার্চ
ইনকিলাব

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই ধরণের ক্যাটাগরিতে এই সুবিধা দেওয়া হবে:

১. ক্রীড়া শিক্ষাবৃত্তি: কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই বৃত্তি দেওয়া হবে।
২. জাতীয় ক্রীড়া ভাতা: অসচ্ছল, অসুস্থ, আহত বা অসমর্থ ক্রীড়াসেবী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য এই ভাতার ব্যবস্থা করা হয়েছে।


আগ্রহী প্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি আগামী ৭ মার্চ ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।


ভাতার জন্য নির্ধারিত লিংকে প্রবেশ করে আবেদনকারীকে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে নিবন্ধনের মাধ্যমে প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।


সরকারের এই পদক্ষেপ দেশের ক্রীড়াবিদদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে মাঠের বাইরে থাকা আহত ও প্রবীণ ক্রীড়াবিদদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটেছে এই ভাতার ঘোষণায়।
 

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

ক্রীড়াবিদদের শিক্ষাবৃত্তি ও ভাতা দিচ্ছে সরকার: আবেদনের শেষ সময় ৭ মার্চ