news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

খেলা

‘দুই ক্রিকেটার কোমায় চলে গিয়েছিল’: বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপে কোচ সালাউদ্দিন

Next.js logo

প্রকাশিত:

২১ ফেব্রুয়ারী, ২০২৬

নিউজটি শেয়ার করুন:

নাঈমা জামান স্বর্নালী: ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্তের ক্ষত এখনো শুকায়নি বাংলাদেশ ক্রিকেটে। রাজনৈতিক ও নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানানোয় এবারের আসরে দর্শক হয়েই থাকতে হচ্ছে টাইগারদের। বিষয়টি নিয়ে যখন নানা বিতর্ক চলছে, তখনই নতুন করে আলোচনার মোড় ঘুরিয়ে দিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

Thumbnail for ‘দুই ক্রিকেটার কোমায় চলে গিয়েছিল’: বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপে কোচ সালাউদ্দিন
ইনকিলাব

শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আক্ষেপ ঝরল অভিজ্ঞ এই কোচের কণ্ঠে। কলকাতা ও শ্রীলঙ্কার ভেন্যুতে চলমান খেলাগুলোর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, "কলকাতা ও শ্রীলঙ্কাতে খেলা দেখার পর মনে হলো উইকেটটা আমাদের জন্য দারুণ হতো। খেলা যেরকম মান হচ্ছে, সে অনুযায়ী আমার মনে হচ্ছে এই উইকেটে আমাদের ভালো করার অনেক সুযোগ ছিল।"

 

সালাউদ্দিন মনে করেন, টি-টোয়েন্টি দল হিসেবে বাংলাদেশ এখন অনেক গোছানো। এই বিশ্বকাপকে ঘিরে বড় স্বপ্ন ছিল দলের, কিন্তু মাঠের বাইরে পরিস্থিতির কারণে সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে।


বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার প্রভাব ক্রিকেটারদের ওপর কতটা ভয়াবহ ছিল, তার একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সালাউদ্দিন। তিনি জানান, দলের অন্তত দুইজন ক্রিকেটার এই ধাক্কা সইতে না পেরে মানসিক বিপর্যয়ের চরম সীমায় পৌঁছেছিলেন।

 

সালাউদ্দিনের ভাষায়, "আমি জানি আমার দুইটা খেলোয়াড় প্রায় কোমাতে চলে গেছিল। পাঁচ দিন ধরে কোথায় যেন হারায় গিয়েছিল তারা। তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না।"

 

তবে সেই ক্রিকেটাররা এখন স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন বলে জানান তিনি। বর্তমানে চলমান ‘অদম্য কাপ’ টুর্নামেন্টের মাধ্যমে তাদের মাঠে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। সালাউদ্দিন এটিকে তার জীবনের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখছেন যে, সেই ক্রিকেটাররা আবার মাঠে ফিরে রান করতে শুরু করেছেন।


উল্লেখ্য, ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্রিকেট পাড়ায় শুরু থেকেই নানা বক্তব্য ও পাল্টা বক্তব্য তৈরি হয়েছে। এতে ভক্তদের মাঝে বিভ্রান্তি থাকলেও সালাউদ্দিনের আজকের বক্তব্য স্পষ্ট করে দিল যে, মাঠের চেয়ে মাঠের বাইরের সিদ্ধান্তই ক্রিকেটারদের বেশি ক্ষতিগ্রস্ত করেছে।

 

সব মিলিয়ে, বিশ্বকাপে অংশ নিতে না পারার আক্ষেপ আর ক্রিকেটারদের মানসিক ট্রমা কাটিয়ে ওঠার লড়াই—এই দুই মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটে এখন এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

‘দুই ক্রিকেটার কোমায় চলে গিয়েছিল’: বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপে কোচ সালাউদ্দিন