news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

খেলা

সাকিব-মাশরাফিকে ক্রিকেটে ফেরাতে চান নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

Next.js logo

প্রকাশিত:

১৮ ফেব্রুয়ারী, ২০২৬

নিউজটি শেয়ার করুন:

নাঈমা জামান স্বর্নালী: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিনই দেশের ক্রীড়াঙ্গন নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। বুধবার বিকেলে শপথ গ্রহণের পর সন্ধ্যায় মিরপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে দেশের ক্রিকেটের দুই বরপুত্র সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকে দ্রুত খেলার মাঠে ফিরিয়ে আনার ইচ্ছা প্রকাশ করেছেন নতুন এই প্রতিমন্ত্রী।

Thumbnail for সাকিব-মাশরাফিকে ক্রিকেটে ফেরাতে চান নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
ইনকিলাব

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা লোকচক্ষুর অন্তরালে রয়েছেন। দুজনের বিরুদ্ধেই হত্যাসহ একাধিক মামলা চলমান। এই প্রসঙ্গে আমিনুল হক বলেন, "যেহেতু তাঁদের বিরুদ্ধে মামলা আছে, সেটাকে দ্রুত সমাধানের মাধ্যমে আমিও চাই সাকিব-মাশরাফিরা যেন আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসতে পারে। আমরা এই জায়গাটাকে অত্যন্ত নমনীয় ও সহনশীলভাবে প্রাধান্য দিতে চাই।"

 

সাকিব আল হাসানকে দেশে ফেরানোর বিষয়ে বিসিবির সাম্প্রতিক তোড়জোড়কে সমর্থন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, "আমরা চাই, যে মামলাগুলো হয়েছে, সেগুলো রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সে যেন বাংলাদেশে দ্রুত ফিরে আসতে পারে।"


বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ও সভাপতি আমিনুল ইসলামের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আগে থেকেই সমালোচনামুখর ছিলেন আমিনুল হক। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি বলেন, "ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি আগেও বলেছি, এখনো বলছি, অনেক প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে। কিন্তু যেহেতু এখন একটি দায়িত্বশীল জায়গায় আছি, আমি তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে ঠিক করব কীভাবে ভালো একটি পর্যায়ে যাওয়া যায়।"

 

তিনি আরও স্পষ্ট করেন যে, বিসিবির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আইসিসির (ICC) নিয়মনীতির প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখা হবে যাতে দেশের ক্রিকেটের কোনো ক্ষতি না হয়।

 

সাবেক এই ফুটবলার এখন পুরো ক্রীড়াঙ্গনের অভিভাবক। দেশের ফুটবল ও ক্রিকেটের সমন্বয় ঘটিয়ে তিনি স্থবির হয়ে পড়া ক্রীড়াঙ্গনে প্রাণ ফিরিয়ে আনবেন—এমনটাই প্রত্যাশা সাধারণ ক্রীড়াপ্রেমীদের।
 

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সাকিব-মাশরাফিকে ক্রিকেটে ফেরাতে চান নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক