প্রকাশিত:
গতকাল

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে এনসিপি নেতা জয়নাল আবেদীন শিশির বলেন, 'ইউনূস সরকার পুলিশের নূন্যতম সংস্কার করতে ব্যর্থ হয়েছে। গতকাল (৬ ফেব্রুয়ারি) সাংবাদিক ও আন্দোলনকারীদের ওপর হামলা সেটি স্পষ্ট করে দিয়েছে।'
তিনি আরও বলেন, 'এই পুলিশ দিয়ে যদি ২০০৮ এর মতো পাতানো নির্বাচন করার চেষ্টা করেন জনগণ আপনাদের শিকড় উপড়ে ফেলবে। আপনাদের সব তালিকা আমাদের কাছে আছে। ২০০৮ এর মতো অপকর্ম করার আগে দশবার ভাববেন।'
এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের জিএস আব্দুল আলিম বলেন, 'জগদ্দল পাথরের ন্যায় আমাদের ওপর ফ্যাসিস্ট বসে ছিল ভারতের সহযোগিতায়। ভারত প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে পারেনি। কানাডার শিখ নেতাদের মতো বাংলাদেশের হাদিকে হত্যা করা হয়েছে।'
এর আগে কর্মসূচির বিষয়ে জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজী জানান, শহীদ মিনার থেকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে 'ভারত আউট' ডাক দেবে জুলাই ঐক্য।
তিনি আরও জানান, শহীদ ওসমান হাদির খুনি ও চব্বিশের গণ-অভ্যুত্থানে জড়িত গণহত্যাকারীদের ভারতে আশ্রয় প্রদান, আইসিসিসহ আন্তর্জাতিক অঙ্গনে ভারতের একচ্ছত্র আধিপত্য, গত চারটি জাতীয় সংসদ নির্বাচনে ভারতের নগ্ন হস্তক্ষেপ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সার্বভৌমত্ববিরোধী ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে 'র্যালি ফর বাংলাদেশ' কর্মসূচি আয়োজিত হয়েছে।'
বিকেল থেকেই শহীদ মিনারে জুলাই ঐক্যের নেতা-কর্মীদের পাশাপাশি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত হয়েছেন।