প্রকাশিত:
গতকাল

নিরাপত্তা, আইন, ঐতিহ্য ও প্রশাসনিক নিয়মের কারণে এমন অনেক সাধারণ কাজ আছে, যা একজন সাধারণ নাগরিক অনায়াসে করতে পারলেও দায়িত্বে থাকা অবস্থায় একজন মার্কিন প্রেসিডেন্টের জন্য তা প্রায় অসম্ভব বা পুরোপুরি নিষিদ্ধ।
১. আইন তৈরি বা পরিবর্তন করতে পারেন না
২. এককভাবে যুদ্ধ ঘোষণা করতে পারেন না
৩. বাজেট বা অর্থ বরাদ্দ করতে পারেন না
৪. সুপ্রিম কোর্টের রায় বাতিল করতে পারেন না
৫. দৈনন্দিন সাধারণ কিছু কাজ (গাড়ি চালানো,সাধারণ বিমানে যাতায়াত)
এছাড়াও , নিজ অফিস পরিষ্কার বা নথি ফেলা যায় না,জানালা খোলা রাখাও নিষেধ,বাণিজ্যিক উড়োজাহাজে ভ্রমণ অসম্ভব,সামাজিক মাধ্যমে কাউকে ব্লক করতে পারেন না,সাধারণ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারেন না ও খোলা রাস্তায় গাড়ি চালানো নিষিদ্ধ রয়েছে তার জন্য।
মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা বিশাল হলেও তা মূলত অংশীদারিত্বের ভিত্তিতে চলে। কংগ্রেস এবং বিচার বিভাগের সাথে সমন্বয় না থাকলে হোয়াইট হাউসের কর্তা হয়েও তিনি অনেকটা ক্ষমতাহীন হয়ে পড়েন। এই ভারসাম্যই মার্কিন গণতন্ত্রের মূল শক্তি, যা কোনো ব্যক্তিকে এককভাবে সর্বেসর্বা হতে দেয় না।